মানিকছড়িতে ১৭ বছর পর বিএনপির সম্মেলন, নতুন কমিটি গঠন

মানিকছড়িতে ১৭ বছর পর বিএনপির সম্মেলন, নতুন কমিটি গঠন
ছবি: আমার দেশ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

মানিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মীর হোসেনের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন, মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাচাথোয়াই মারমা, জেলা যুগ্ম সম্পাদক এড. আ. মালেক মিন্টু, মোশাররফ হোসেনসহ জেলা-উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া এমপি বলেন, দীর্ঘ ১৮ বছর পর মানুষ বিএনপিকে ভালোবেসে ক্ষমতায় এনেছে। জনগণ যাতে কোনো কষ্ট না পায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তাদের সুখ-দুঃখের কথা ভাবতে হবে। এই উপজেলায় গত ১৮ বছরে অনেক অপকর্ম হয়েছে। মানুষ সেসব কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল। আপনারাও যদি ক্ষমতার অপব্যবহার করেন বা আগের মতো আচরণ করেন, তাহলে তা কোনোভাবেই মেনে নেব না।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার ইতিমধ্যে আপনাদের উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে। এ জেলার প্রতিনিধি হিসেবে খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাবো বলে তিনি উল্লেখ করেন।

পরে মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, সদস্য সচিব মীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট মানিকছড়ি মানিকছড়ি উপজেলা বিএনপির নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

উল্লখ্য, দুই দফায় আওয়ামী লীগের বাধা ও হুমকির মুখে মানিকছড়িতে উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল করতে না পারায় জেলা সদরে ২০২২ সালের ২৫ নভেম্বর সর্বশেষ ১০১ সদস্য বিশিষ্ঠ মানিকছড়ি উপজেলা কমিটি গঠন করা হয়েছিলো। ২৪-এর গণঅভ্যু্ত্থানের পর চলতি বছরের ৩০ জানুয়ারি সে কমিটি ভেঙে দিয়ে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন