সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ও গাইবান্ধা সদর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ওবায়দুল হকের চিকিৎসার সর্বশেষ খোঁজখবর নিতে হাসপাতালে তাকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
রোববার বাদ মাগরিব রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা জেনারেল হাসপাতালে তিনি ওবায়দুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমির আব্দুল করিম এমপি এবং গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু সাঈদ খুদরি লিখনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সাক্ষাৎকালে তারা আহত ওবায়দুল হকের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওবায়দুল হক, তার স্ত্রী ও সন্তান আহত হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



