টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট

কক্সবাজারের টেকনাফে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর পরিবেশে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘আর্জেন্টিনা বাইক শোডাউন ও কনসার্ট’।

শুক্রবার দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মনোরম মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। শোভাযাত্রাকে ঘিরে টেকনাফজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

Amardesh_un.

বাইক শোডাউন শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। এতে কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইফতি ও সংগতি সঙ্গীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় উপস্থিত ফুটবলপ্রেমী ও দর্শকরা আনন্দঘন সময় উপভোগ করেন।

আয়োজক হেলাল উদ্দিন বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Amardesh_un.

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। আর্জেন্টিনা সমর্থকদের এই ব্যতিক্রমী আয়োজন টেকনাফে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এছাড়া সড়ক, কালভার্ট ও বিভিন্ন দেয়ালে আর্জেন্টিনার পতাকার আদলে রঙিন চিত্রাঙ্কনও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।

এদিকে, কনসার্ট চলাকালে কিছু দর্শক কণ্ঠশিল্পী ইফতির পরিবেশনা নিয়ে অশ্লীলতার অভিযোগ তুলেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট শিল্পী বা আয়োজকদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...