চাঁদপুরের হাইমচর উপজেলায় নিজ বাড়িতে ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মোবারক হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার উত্তর আলগী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন উত্তর আলগী গ্রামের ছৈয়াল বাড়ির শুক্কুর ছৈয়ালের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোবারক হোসেন সোমবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন তিনি নিজেই ফ্যানটি সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোবারককে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইমচর থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর দাস জানান, যুবক নিজে ইলেকট্রিক কাজ করতে গিয়ে এই দুর্ঘটনাট ঘটে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

