তিতাসে এমপির অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

তিতাসে এমপির অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ছবি: আমার দেশ

কুমিল্লার তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ১০ জন । বৃহস্পতিবার বিকালে তিতাস জিয়ারকান্দি ইউনিয়ন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন এবং অর্থ সম্পাদক জামাল হোসেন জিয়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী । সমাবেশে নিজেদের আধিপত্য দেখাতে দুজনেই প্রচুর লোকসমাগম করে । তারা এমপির উপস্থিতিতেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় ১০ জনের মতো আহত হয় ।

তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম বলেন, বিকাল চারটায় এমপির উপস্থিতিতে এই ঘটনা ঘটে। তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ গ্রুপের সঙ্গে অর্থ সম্পাদকের জামাল হোসেনের সংঘর্ষ হয়। এ সময় তিতাস উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে হামলা করে । এ সময় জামাল হোসেন আহত হয় ।

এই ঘটনার জেরে রাত ৭টায় তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদুল হোসেন কে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

এই বিষয়ে জানতে তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন এবং অর্থ সম্পাদক জামাল হোসেনের মোবাইলে ফোন করলেও ফোন ধরেননি।

তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, এমপি মহোদয় গাড়ি থেকে নামার পরেই সংঘর্ষ হয় । কিছুটা হাতাহাতি হয়েছে । আমি কুমিল্লা শহরে আছি । ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব ।

এই বিষয়ে জানতে কুমিল্লা -২ ( হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে একাধিক ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।‌

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন