আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিয়ানমার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি, বান্দরবান

মিয়ানমার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে আবারো আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে জুবাইর নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চাকঢালা বিওপি'র কাছে ৪৪ নম্বর সীমান্ত পিলারের জিরো লাইনে এ ঘটনা ঘটে।

আহত জুবাইর চাকঢালা লাম্বামাঠ গ্রামের আব্দুল হকের ছেলে।

খবর পেয়ে স্থানীয়রা জুবাইরকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা ওসি মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

হাসপাতালের এমও ডা. সাইফুল ইসলাম জানান, আহত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ির ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন