লক্ষ্মীপুরে পিস্তলসহ সেনাবাহিনীর হাতে ৩ জন আটক

লক্ষ্মীপুরে পিস্তলসহ সেনাবাহিনীর হাতে ৩ জন আটক

লক্ষ্মীপুরে ২টি পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাত সাড়ে ১১টায় পৌরসভার ১৫ নং ওয়ার্ডের অব. মৃত কর্নেল মজিদের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) ও পৌরসভার ৩ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ (২৪)।

বিজ্ঞাপন

এসময় তাদের কাছ থেকে ২টি এলজি পিস্তল, ৩টি রাম দা, ৫ টি চাকু, ১ টি পিস্তলের ম্যাগাজিন, ২টি গুলি, ৮৩ পিচ ইয়াবা, ১ সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা, মাদকের ব্যবসার হিসাবের ৪টি খাতা, ইয়াবা প্যাকেট করার ফুয়েল পেপার ১ বান্ডিল উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র, আগ্নেয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা, ইয়াবা ব্যবসার খাতা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন