মানবাধিকার সংগঠন অধিকারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নোয়াখালী শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি অধিকারের ফোকাল পারসন ও আমার দেশের জেলা প্রতিনিধি আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিইউএম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন নোয়াখালী জজ কোর্টের পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রবন্ধ পাঠ করেন অধিকার ডিফেন্ডার আজাদ ভূঁইয়া।
মতবিনিময় সভায় বক্তব্য দেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি মো. লিয়াকত আলী খান, সহসভাপতি এস এম রিজোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাকুর হান্নান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত এবং নির্বাহী সদস্য আকাশ মো. জসিম ও সিরাজ উদ্দিন শাহিন প্রমুখ।
সভায় আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

