গজারিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি

গজারিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যের এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহির ফরহাদ।

বিজ্ঞাপন

সম্প্রতি মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুর রহমান জামাল ও সাধারণ সম্পাদক মো. রোমান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি তৌফিক আহমেদ সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান খান লিখন ও সাংগঠনিক সম্পাদক মো. দাইয়ান।

কমিটি ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জহির ফরহাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আগামী দিনে গজারিয়া উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এবং রাজপথের যেকোনো আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন