গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি সাড়ে ১৭ হাজার টাকা ঘোষণায় প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী, মালিক-শ্রমিকের পক্ষ ও মজুরি বোর্ডের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি। এ সময় তিনি বলেন, এ দেশে আর শেখ হাসিনা ফিরে আসবেন না।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বাধীনতা ও জাতীয়তাবাদী আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের কথা স্মরণ করেন। দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান এমপি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসীম উদ্দীন, জেলা যুবদলের সহসভাপতি তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব আমজাদ হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক শামসুল আলম সরকার, যুবদল নেতা সোহেল সরকার, ৬ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ আলম,সাধারণ সম্পাদক বাদশা মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মহসিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

