চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদকবিরোধী অভিযানের অযুহাতে এক প্রবাসীকে খুন করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানায়, সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় ৫ আগস্ট রাতে একদল যুবক মাদকবিরোধী অভিযানের নামে এলাকায় মিছিল সমাবেশ করে। এ সময় তাদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটোয়ারী নামে এক প্রবাসী তাদের ডাক দেন।
এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহত শাহজাহানের বোন আমেনা বলেন, বিএনপি নেতা স্বপন মাহমুদের নেতৃত্বে একদল যুবক পিটিয়ে আমার ভাইকে হত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

