শিবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেলসহ আটক ১

শিবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে মহানন্দা ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু। আটক আমিনুল জেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া এলাকার লুৎফল হকের ছেলে।

অধিনায়ক জানান, রাতে বিজিবি ও পুলিশের একটি যৌথ টহল দল জেলার ধোবড়া এলাকায় অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলামকে আটক করা হয়।

এদিকে এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন