বান্দরবানের আলীকদমে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় শিশুসহ ৩৩ মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার ভোরে উপজেলার সদরের আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে ১০ জন পুরুষ, ৯ জন নারী ও ১৪ জন শিশু।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় আমতলী আশ্রয়ণ প্রকল্পের কার্যালয়ে তল্লাশি চালিয়ে মিয়ানমারের ৩৩ নাগরিককে আটক করা হয়। স্বাভাবিক জীবনের আশায় বাংলাদেশে অনুপ্রবেশ করছেন তারা। তবে টাকার বিনিময়ে তাদের বাংলাদেশে আনতে সহায়তা করছে কিছু চক্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মমিন বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

