‘ভারতীয় ভূতের আছর পড়েছে অন্তর্বর্তী সরকারে’

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর

‘ভারতীয় ভূতের আছর পড়েছে অন্তর্বর্তী সরকারে’

অন্তর্বর্তী সরকারের ওপর ভারতীয় ভূতের আছর পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তাহের বলেন, আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া এই সরকারের অন্যতম ব্যর্থতার একটি। রাষ্ট্রীয়ভাবে তাকে মুক্তি দিতে হবে। এই সরকারকে আমরা বসিয়েছি । আমরা যেন তাদের বিরুদ্ধে দাঁড়াতে না হয়। অন্তর্বর্তী সরকারে ভারতের দালাল ঢুকে গেছে।

তিনি বলেন, আজহারুল ইসলামের রায় বাংলাদেশের আদালতের নয়। এটি ভারতের মোদির গোপন বৈঠকের রায়। তাদের রায়ে আমাদের নেতাকর্মীদের ফাঁসি হয়েছে।

সমাবেশ শেষে তাহেরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উত্তর ও দক্ষিণ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন