সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, বাড়ির আঙিনায় দাফন

সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, বাড়ির আঙিনায় দাফন

চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তির বিরোধে ৮৫ বছর বয়সী নুরুল ইসলামকে গোরস্থানে দাফনে বাধার কারণে বাড়ির আঙিনায় দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার আসরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করতে গেলে বাড়ির লোকজন বাধা দেয়। পরে রাতে তাকে বাড়ির আঙিনায় দাফন করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার কুলশী মিয়াজী বাড়ির নুরুল ইসলাম মিয়াজী রোববার বেলা ১১টার দিকে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতি নিলে একই বাড়ির মো. আলমের পরিবারের সদস্যরা বাধা দেয়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় তাকে বাড়ির আঙিনায় দাফনের সিদ্ধান্ত নেন তার স্বজনরা।

নুরুল ইসলামের ভাগনে খোকন পাটোয়ারী জানান, তার মামার ৫ মেয়ে আছে, কোনো ছেলে নেই। দীর্ঘদিনের পারিবারিক গোরস্থানে পূর্বপুরুষদের সমাহিত করা হয়েছে। ঘটনাটি বিব্রতকর বিধায় বাড়াবাড়ি না করে বাড়ির আঙিনায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভাতিজা মাহবুবুর আলম বলেন, ‘এটি আমাদের পারিবারিক গোরস্থান। মো. আলম কিছুদিন পূর্বে সম্পত্তির জন্য আদালতে মামলা করেছেন, কিন্তু আদালত কোনো নিষেধাজ্ঞা অথবা রায় দেননি।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন