নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত মো. আবু বকর সিদ্দিক (৩৫) উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের মৃত হাজি আমিন উল্লাহর ছেলে।
শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৫-৭ জন দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে যায়। বাড়ির পাশে পুকুর পাড়ের একটি মাঠে মুখে গামছা পেঁচিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।
পরে স্থানীয়রা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানা যাবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

