সীতাকুণ্ডে আধিপত্য নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

সীতাকুণ্ডে আধিপত্য নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

শনিবার দুপুরে জঙ্গল সলিমপুর আলিনগর এলাকায় এই সংঘর্ষ ঘটে।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বিষযটি তদন্ত করে দেখছি। ভুক্তভোগী কেউ অভিযোগ দিলে সেটির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের পরিচয় জানা না গেলেও, তিনি শীর্ষ সন্ত্রাসী সরওয়ার বাবলার অনুসারী বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন