লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৭ বছর পর প্রকাশ্যে বিএনপি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা বিএনপির ও পৌর বিএনপির উদ্যোগে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন ও প্রফেসর হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার মো. হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহাবুদ্দিন তুর্কি,স্মার্ট টেকনোলজি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে বক সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় ইফতার মাহফিল গণ ইফতারে পরিণত হয়। হাজার হাজার জনতা স্বতঃস্ফূর্ত ভাবে উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

