যুবলীগ নেতা তেল কুদ্দুসসহ আটক ৪

যুবলীগ নেতা তেল কুদ্দুসসহ আটক ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কের পাশে হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আবদুল কুদ্দুস প্রকাশ তেল কুদ্দুসকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় মো. ইয়াছিন, কামাল উদ্দিন ও মীর হোসেন নামে তিন সহযোগীকেও আটক করা হয়। রোববার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।

বিজ্ঞাপন

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে সেনাবাহিনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকার ইসলামিয়া ট্রাক হোটেলে অভিযান চালায়। অভিযানকালে ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা ও নগদ ৮৮ হাজার ৫৪০ টাকাসহ ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস প্রকাশ তেল কুদ্দুস, তাঁর সহযোগী মো. ইয়াছিন, কামাল উদ্দিন ও মীর হোসেনকে আটক করা হয়। কুদ্দুস আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্যাহর ছেলে।

আওয়ামী লীগের ক্ষমতার সময়ে তেল কুদ্দুস আমানগন্ডা বাঁকা বটগাছ তলায় ডিপো খুলে তেল, রড ও গুরুত্বপূর্ণ মালামাল চুরি করতো। এছাড়াও সে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো বলে অভিযোগ এলাকাবাসীর।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক(তদন্ত) গুলজার আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন