লক্ষ্মীপুরে অস্ত্রসহ সাবেক যুবদল নেতা আটক

লক্ষ্মীপুরে অস্ত্রসহ সাবেক যুবদল নেতা আটক

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ সাবেক যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

রোববার (১০ আগস্ট) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে একনলা একটি বন্দুক উদ্ধার করা হয়।

ফরিদ লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

এছাড়া একই এলাকায় নাঈম নামের একজনের বাড়িতে অভিযান চালিয়ে মদ, ইয়াবা, গাঁজা উদ্ধার করেন সেনা সদস্যরা।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে ফরিদের বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও নাঈমের বাড়ি থেকে মদ, গাঁজা, ইয়াবা এবং বেশ কিছু সিসিটিভি ক্যামেরা উদ্ধার করি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন