আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নোয়াখালীতে কিশোর গ্যাং নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে কিশোর গ্যাং নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর এলাকায় আধিপত্য ও মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে কিশোর গ্যাং নেতা মো. নীরব হত্যার ঘটনায় ৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার দুপুরের দিকে উপজেলার আন্ডারচর ইউনিনের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজার এলাকায় কিশোরগ্যাং নেতা হামলার শিকার হন । পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিরব একই ওয়ার্ডের আব্দুল গনির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীরব চুরি ডাকাতি ছিনতাই দখল জবর দখলসহ নানা অপরাধের সাথে যুক্ত ছিল। মাদক বিক্রেতা ও কিশোর গ্যাং নেতা ছিল।

এ ঘটনায় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মো.জহির ওরফে আব্দুল গনি রোববার রাতে ২২জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ৮জনকে আটক করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...