
মাদক-জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান
মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত প্রতিরোধ। কিশোর-তরুণদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে সচেতনতা, নৈতিক শিক্ষা ও সামাজিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।





















