তোরণ ও আলোকসজ্জায় বর্ণিল সাজে সেজেছে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ। এই ঈদগাহে ঈদুল আজহার জামাতে ইমামতি করবেন কান্দিরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ইব্রাহিম।
প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন । বিষয়টি নিশ্চিত করেছেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ।
কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ডের ঈদগাহসহ ১৫০টি মসজিদের বেশির ভাগ স্থানেই ঈদের জামাত সকাল ৮টায় । জেলার ১৭ উপজেলার ইউনিয়ন পর্যায়ের ঈদগাহসহ মসজিদে বেশির ভাগই ঈদের নামাজ সকাল ৯টায় ।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের জামাতের জন্য নির্ধারিত সময়ের সাথে মিল রেখে কেন্দ্রীয় ঈদগাহের পার্শ্ববর্তী এলাকার মসজিদ ও ঈদগাহে সুবিধাজনক অন্য সময়ে ঈদের জামাতের সময় নির্ধারণের জন্য অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় ঈদগাহ উপদেষ্টা কমিটি।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের সময় তিনটি পুলিশের টিম থাকবে। এছাড়া নগরীর সব ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হবে। পুলিশ, ডিবি, ডিএসবি , ট্রাফিক পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্টে টহলরত অবস্থায় থাকবে।
সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ঈদগাহ মাঠ ও আশপাশের সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ঈদগাহ আলোকসজ্জা করা হয়েছে পুরো এলাকা। কেন্দ্রীয় ঈদগাহের প্রধান জামাত সুন্দরভাবে আদায়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

