লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী পুষ্প রাণী দাসকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে তাকে বিদায় সংবর্ধনা দেয় কলেজ কর্তৃপক্ষ। পরে তাকে প্রাইভেটকারে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। কর্মীর প্রতি মালিকের এমন ভালোবাসা প্রশংসায় ভাসছে সর্বত্র।
পুষ্প রাণীকে বিদায় জানাতে ঢাকা থেকে হেলিকপ্টারে আসেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালনা ড. হাকিম মোহাম্মদ ইউসূফ হারুন ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন।
২০১০ সালে এ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দেন পুষ্প রাণী। তার বাড়ি সদর উপজেলার দত্তপাড়া গ্রামে।
এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবে আনোয়ার, পরিচালক (পাবলিক রিলেশন) আমিনুল মোমেনিন মানিক, হামদর্দ কর্মকর্তা মিজানুর রহমান, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ডেপুটি ম্যানেজার কামরুল হুদা সবুজ, প্রিন্সিপাল সাইফুল ইসলাম খানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

