কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ছাবের আহমেদ (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ধানক্ষেত পাহারা দিতে যায় কৃষক । চেয়ারে বসে আগুন জ্বালিয়ে ফসল পাহাড়া দিচ্ছিলেন তিনি। পাশের বন থেকে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
তার মেয়ে মনজু আরা বলেন, বাবা ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। তার আয়েই সংসার চলত।
স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ্ জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

