ফেনীর ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া জমাদার বাড়ি এলাকা থেকে ডাকাতি, মাদক ও চুরির মামলার আসামি নুরুল আমিন ওরফে রনিকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় ছাগলনাইয়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল আমিন বাঁশপাড়া জমাদারবাড়ির আব্দুর রউফের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘গুন্ডা রনি’ নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
ছাগলনাইয়া থানার পুলিশ জানায়, নুরুল আমিনের বিরুদ্ধে ডাকাতির দুটি, মাদকের একটি এবং সিঁধেল চুরির তিনটি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নুরুল আমিনকে শনিবারই আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

