চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি

সমুদ্রের নিম্নচাপ কেটে গেলেও চট্টগ্রামে থামছে না বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় ১০৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

রোববার দুপুরে এ তথ্য জানান পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূইয়া।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিম্নচাপের প্রভাব এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী দু’তিনদিন চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ো হাওয়ার আশঙ্কা কমে যাওয়ায় সমুদ্রবন্দরে সংকেত নামিয়ে ফেলা হয়েছে।

এদিকে, রাতভর থেমে থেমে বৃষ্টির কারণে নগরীর নিচু এলাকাগুলোয় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কে যানবাহনের চলাচলও ছিল সীমিত। বিশেষ করে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলেছে হাতে গোনা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

চট্টগ্রামে এ ধরনের বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকলে ভোগান্তি আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন