হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে উম্মে হাবিবা নামের আড়াই বছর বয়সি এক শিশু মারা গেছে। সোমবার সকালে হাজীগঞ্জ পৌরসভার খাটরা-বিলওয়াই এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার মো. ইলিয়াছ হোসেনের মেয়ে।
বিজ্ঞাপন
পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন । পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

