
হাজীগঞ্জে পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুস সামাদ নামের ছয় বছর বয়সি এক শিশু মারা গেছে। মঙ্গলবার সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড আলীগঞ্জ এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মামুন মোল্লার ছেলে। শিশুটির মৃত্যুতে পরিবারের সদস্য, নিকট আত্মীয়স্বজ























