আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থী প্রধানিয়াকে প্রতীক বরাদ্দের নির্দেশ হাইকোর্টের

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থী প্রধানিয়াকে প্রতীক বরাদ্দের নির্দেশ হাইকোর্টের
ছবি: আমার দেশ

চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়াকে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে যাচাই-বাছাইতে ১ পারসেন্ট ভোটার তালিকা সংযুক্তি কম হওয়ায় বাতিল হয় তার মনোনয়নপত্র।

জাকির হোসেন প্রধানিয়া বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট দাখিল করেন।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন শুনানি শেষে আদেশ বাতিল করেন এবং জেলা রিটার্নিং কর্মকর্তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়া। সর্বশেষ এই আসনে সবার মনোনয়ন বৈধ হওয়ায় সাতজন প্রার্থী নির্বাচনে লড়বেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...