কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে লেকের পানিতে ডুবে মো. হাফিজ উল্লাহ (১১) নামে এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পানবাজার সংলগ্ন লেকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ ওই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশুটি নিজ বাড়ির পাশে পানবাজার এলাকার লেকপাড়ে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে লেকের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, “পানিতে পড়ে এক রোহিঙ্গা শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

