জরাজীর্ণতা সেই হাসপাতাল পরিদর্শন করলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক

জরাজীর্ণতা সেই হাসপাতাল পরিদর্শন করলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক

শুধু ইসলামী মিশন নাম হওয়ায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে ১৯৮৮ সালে স্থাপিত ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর ইসলামিক মিশন হাসপাতালটি বন্ধ হওয়ার পথে। হাসপাতালের চিকিৎসকসহ স্টাফ সংখ্যা ১৪ জনের স্থলে এসে দাঁড়িয়েছে ৩ জন। হয়নি গত দেড় দশকে কোনো সংস্কার কাজ। ফলে জরাজীর্ণতা আর জনবল সংকটের কারণে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে ইসলামিক মিশন নামক সেবাকেন্দ্রটি।

চলতি বছরের ২৬ জানুয়ারি দেশের প্রথম সারির দৈনিক আমার দেশ অনলাইনে এমন সংবাদ প্রকাশের পর সরেজমিনে খোদ নিজেই পরিদর্শনে এলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। শনিবার দুপুরে সরেজমিন পরিদর্শন করেন তারা।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে মহাপরিচালক বলেন, এ সেবা কেন্দ্রটির নানান সমস্যার কথা সম্প্রতি জানতে পেরেছি। আজকে সরেজমিন পরিদর্শনে এসে বুঝতে বাকি বাকি নেই এ অঞ্চলের মানুষ কতটা অবহেলিত হয়ে পড়েছে। ইসলামিক মিশনের জনবল সংকট ও জরাজীর্ণতা ও নানান সমস্যার কারণে। আমরা দ্রুত সময়ের মধ্যে ইসলামিক মিশনে পূর্ণ জনবল নিয়োগ ও ভবনের দৃশ্যমান সংস্কারসহ নানান সমস্যা সমাধান করবো।

এসময় ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগের উপসচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, উপ-সচিব (অতি. দা.) মোহাম্মদ তৌহিদুল, আনোয়ার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, ইসলামপুর মিশনে অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. মো. কামাল হোসেন,

ইসলামিক মিশন ট্রাস্টের আবুল খায়ের ফরায়েজীসহ ইসলামি ফাউন্ডেশন, ইসলামিক মিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এদিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের আগমনের খবরে স্থানীয়রা ছুটে এসে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। স্থানীয়দের পক্ষে কথা বলেন, ইসলামিক মিশন ট্রাস্টের আবুল খায়ের ফরায়েজী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন