মিরসরাইয়ের নিহান সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে প্রথম

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মিরসরাইয়ের নিহান সাইবার নিরাপত্তা অলিম্পিয়াডে প্রথম

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড-২০২৬ এ সাইবার নিরাপত্তা সিনিয়র গ্রুপে চট্টগ্রাম অঞ্চলে প্রথম স্থান অর্জন করেছে মিরসরাইয়ের নিহান আলম।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কনফারেন্স রুমে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় এ সাফল্য অর্জন করে সে। প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নিহান আলম মিরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত নিহান পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

সে মিরসরাই প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক নুরুল আলম এবং জিন্নাত আরা বেগমের সন্তান।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...