টেকনাফে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

টেকনাফে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় ৭ অক্টোবর কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীরদ্বীপের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ থেকে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন