চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগসহ যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগসহ যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের নগরের বন্দর থানার অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগসহ যুবলীগ ও আ.লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে বন্দর থানার বড়পুল মোড়ের পোর্ট কানেক্টিং রোড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

তারা হলেন, মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি আফতাব উদ্দিন। তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে মহানগর যুবলীগের নেতা আসিফ মাহমুদের ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে মিছিল বের করে। তারা মশাল, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে বড়পুল মোড়ের পোর্ট কানেক্টিং রোড দিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এই ঘটনায় বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে৷ মিছিলে অংশ নেওয়া ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, অভিযানে ঘটনাস্থল থেকে আগুনে পোড়ানো বাঁশের পাঁচটি মশালের অংশবিশেষ, ১১টি ইটের ভাঙা টুকরা, দুইটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ’-এর সন্ত্রাসী কার্যক্রমে প্রত্যক্ষ-পরোক্ষভাবে দেশে-বিদেশ থেকে সহায়তা, অর্থ প্রদান, মিথ্যা তথ্য প্রচার এবং আশ্রয়দানসহ বিভিন্নভাবে জড়িত বলে স্বীকার করে। আজ (মঙ্গলবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন