প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, লুটপাট

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, লুটপাট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মহবুল্যাহপুর হাওলাদার বাড়িতে প্রবাসীর বাড়িতে হামলা করে লুটপাট করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

বিজ্ঞাপন

রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে প্রাবাসী আবু সুজন, তার ভাই সাংবাদিক আনোয়ার পারভেজ, ভাবি রুবিনা আক্তার ও বোন ইয়াসমিন আক্তারকে আহত করে। তাদের স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনোয়ার পারভেজ জানান, তার ভাই আবু সুজন ১৮ দিন আগে ফ্রান্স থেকে দেশে আসলে এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান জুনায়েদের টার্গেটে পরিণত হয়। রোববার রাতে তারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় তারা নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ফোন নিয়ে যায়। পরে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি শামছুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন