ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ভাঙচুর মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার ভোররাতে জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ আকিব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার তথ্য রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

