দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় (২১) নামে এক গৃহবধূ।
বিজ্ঞাপন
জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়ে। সুখি রায় দিনাজপুর সদর উপজেলার রানীপুকুর গ্রামের বাসিন্দা।
বর্তমানে প্রসূতি ও চার নবজাতক সুস্থ আছে। গত বুধবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেন। নবজাতকদের শারীরিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, চার নবজাতকই খুব সুন্দর ও সুস্থ আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


