ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ কর্মীর গলা ও হাত বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নুর আহাম্মদ মাস্টারবাড়ির সামনে থেকে লাশ উদ্ধার করা হয়। দোকান নিয়ে বিরোধের জেরে যুবলীগ কর্মী পারভেজকে কুপিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে ছাত্রলীগ কর্মী মামুন ও শাহাদাতের বিরুদ্ধে।
পুলিশ, এলাকাবাসী ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ির সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে যোবায়ের মামুনকে হাতে থাকা লাইট দিয়ে মাথায় আঘাত করে। বিষয়টি রাতেই বাড়ির লোকজন একত্রিত হয়ে সুরাহা করে দেয়।
পারভেজের বাবা আবু তাহের জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি ছেলেকে দেছেখেন। শনিবার সকালে বাড়ির সামনে তার গলা ও হাত বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে ।
ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের জানান, পারভেজ ও অভিযুক্ত মামুন এবং শাহাদাতের নামে থানায় বেশ কিছু মামলা রয়েছে। কিছুদিন আগেও তারা জেল পার্টনার ছিলো। জামিনে বের হয়ে আসার পর উভয়ের মাঝে বিরোধ বেড়েছে। ওই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

