ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফেনী

ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা গ্রেপ্তার

ফেনীতে মাদকবিরোধী অভিযানে জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো: মামুন (৬১) ও মো: আবুল হোসেন (৪৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করেন।

মামুন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে ও আবুল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদুস সালামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, ফাইভ স্টার হোটেলের সামনে মো. মামুনকে তল্লাশি করে। এসময় ৪ শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এঘটনায় মামুনের সঙ্গে তার সহযোগি মো. আবুল হোসেনকেও আটক করা হয়। অভিযানে ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে এব্যাপারে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ফেনী জেলা তাঁতীদলের আহ্বায়ক ছরওয়ার জাহান শ্রাবন জানান, মো. মামুন যুগ্ম আহ্বায়ক পদে ফরম জমা দিয়েছে এটা এখনো ওইভাবে জমা রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...