৫০০ টাকা কেজিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি

৫০০ টাকা কেজিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রকাশ্যে ৫০০ টাকা কেজিতে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ উঠেছে খলিল নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

মঙ্গলবার বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত খলিল একই ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, দুপুরে গ্রামের জমিতে শিয়ালটি জালে আটকা পড়ে। পরে জবাই করে বিভিন্ন উপকারিতার কথা জানিয়ে মঙ্গলবার বিকেলে গল্লাক বাজারে মাংস বিক্রি করেন খলিল ও তার ভাই। ৫০০ টাকা কেজিতে অনেকেই তার কাছ থেকে মাংস কেনেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন