হাতিয়ায় দেড় হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

হাতিয়ায় দেড় হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে দেড় হাজার লিটার মজুত ডিজেল জব্দ করেছে যৌথবাহিনী। তেল মজুতের সাথে জড়িত থাকায় মো. মফিজ উদ্দিন ফারুক নামে একজনকে আটক করা হয়। বুধবার সকালে জব্দ করা তেল হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ফারুক উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ইয়াহিয়া মাস্টারের ছেলে।

মঙ্গলবার গভীর রাতে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযান চালায় তমরদ্দি বাজারে। একটি মটর পার্টসের দোকান থেকে দেড় হাজার লিটার তেল জব্দ করা হয়। অবৈধভাবে মজুতের অপরাধে ফারুককে আটক করা হয়।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, অবৈধ তেল মজুতে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...