আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রিতে বাধা দেওয়ায় কৃষকদল নেতার ওপর হামলা

আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রিতে বাধা দেওয়ায় কৃষকদল নেতার ওপর হামলা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামে আশ্রয়ণ কেন্দ্রের ঘর অবৈধভাবে বিক্রিতে বাধা দেওয়ায় স্থানীয় কৃষকদল নেতা আব্দুল করিমকে (৫০) পিটিয়ে জখম এবং তার কাছ থেকে নগদ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাহবুবুল হকের বিরুদ্ধে।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল করিম অভিযোগ করেন, চর মহিউদ্দিন গ্রামের মাহাবুবুল হক স্থানীয় আশ্রয়ণ কেন্দ্রের গৃহহীনদের জন্য সরকারিভাবে নির্মিত ৮শত ঘর থেকে ৩০টি ঘর নামে বেনামে মানুষের কাছে বিক্রি করে। একটি ঘর দখলি সত্য হিসেবে ২০ থেকে ৩০ হাজার টাকা হারে বিক্রি করে। তিনি যখন ঘরগুলো বুঝিয়ে দেয়, তখন ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় স্থানীয় কৃষকদল নেতা আব্দুল করিম বাঁধা দেয়। একই সঙ্গে তিনি উপজেলা সহকারী কমিশনার ভূমিকে বিষয়টি অবহিত করেন। সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে গিয়ে জবরদখলকৃত রুমগুলো উদ্ধার করে তাদেরকে বের করে দেন। এই ঘটনার জের ধরে মাহবুবুল হক ও তার বাহিনী শনিবার রাত সাড়ে ৮টার সময় আব্দুল করিমের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আব্দুল করিমের নিকট থাকা ১ লাখ ৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত আব্দুল করিমকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আব্দুল করিম।

বিজ্ঞাপন

এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন নোয়াখালী জেলা কৃষকদল আহ্বায়ক ফজলে এলাহি পলাশ, সদস্য সচিব আব্দুজাহের হারুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সুমন, সুবর্ণ চর উপজেলা কৃষক দল সদস্য সচিব আবদুল মালেক।

এ ঘটনায় অভিযুক্ত মাহাবুবুল হক এর মুঠোফোনে কল করলে তিনি প্রথমে বিরক্তি ও অস্থিরতা দেখিয়ে কোন কথা বলতেই চাননি। পরবর্তীতে ঘটনাটি শুনার অনুরোধ করলে তখন তিনি জানান, আব্দুল করিমের সাথে তার কোন কিছুই হয়নি। তিনি বলেন তার এখন কথা বলার সময় নেই, রাতে কথা বলতে।

ক্ষতিগ্রস্ত আব্দুল করিমের আইনজীবী অ্যাডভোকেট নোমান সিদ্দিকী জানান এ ঘটনায় আদালতে একটি মামলা রুজুর প্রক্রিয়া দিন রয়েছে।

সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার ভূমি চেন মং রাখাইন আমার দেশকে জানান, উপজেলার চর মহিউদ্দিন গ্রামে ৪টি দিঘী এলাকায় পূর্বের ক্ষতিগ্রস্ত ব্যারাকে ভূমিহীনদের জন্য ৮ শত ২০টি ঘর নির্মাণ করা হয়েছে। সেখানে ৭ শত ৮০ জন ভূমিহীনকে ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। ৪০টি ঘর খালি ছিল, সেখানে কাহারো ইন্দনে কিছু লোক ঘরগুলো জবরদখল করে, তাদের কোন বৈধ কাগজপত্র ছিল না। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে জবর দখলকারীদের থেকে ঘরগুলো উদ্ধার করি। এগুলো যাচাই-বাছাই করে প্রকৃত ভূমিহীনদের দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন