খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত

খাগড়াছড়ির রামগড় ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এর দুই সদস্য নিহত হয়েছেন এবং এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রামগড় উপজেলার প্রেমতলা এলাকায় এক ইউপিডিএফ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম ববিন ত্রিপুরা।

বিজ্ঞাপন

এ সময় ঘটনাস্থল থেকে মংসানু মারমা নামে আরও একজনকে একটি একে-৪৭ রাইফেলসহ আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় অভিযান চালালে ইউপিডিএফ সদস্যরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে এক পর্যায়ে একজন নিহত হন এবং অস্ত্রসহ একজনকে আটক করা হয়।

অন্যদিকে একই দিন দুপুর ১টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়ার মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফ’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সুজন চাকমা নামে আরও একজন নিহত হন।

তবে ইউপিডিএফের পক্ষ থেকে গোলাগুলির বিষয়টি অস্বীকার করে এসব ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে।

এদিকে খাগড়াছড়ির রামগড় থানার ওসি নাজির আলম এবং দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন