লক্ষ্মীপুর শাহজালাল ইসলামি ব্যাংকের উদ্যোগে ৬০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১১ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর, রামগঞ্জ ও হাজীগঞ্জ শাখা কলেজ হলরুমে এই আয়োজন করে।
এ সময় লক্ষ্মীপুর শাখা ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মঞ্জুরুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আজিম উদ্দিন, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন আহম্মদ ভূঁইয়া, রামগঞ্জ শাখা ম্যানেজার শেখ মনির উদ্দিন আহমেদ, হাজীগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

