আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেবিদ্বারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

দেবিদ্বারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার কালিকাপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে উপজেলার কালিকাপুর এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল (৭০) দেবিদ্বার উপজেলা সিবনাগড় গ্রামে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিউ সুগন্ধা নামে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, কালিকাপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন ঘটনাস্থলে মারা যায় ও ৪ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন