আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশটাকে তলাবিহীন ঝুড়ি করে পালিয়েছেন হাসিনা: হাজী জসীম উদ্দিন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

দেশটাকে তলাবিহীন ঝুড়ি করে পালিয়েছেন হাসিনা: হাজী জসীম উদ্দিন

হাসিনা দেশটাকে তলাবিহীন ঝুড়ি করে পালিয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন। মঙ্গলবার দুপুরে বুড়িচং উপজেলা হল রুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, রাজস্ব টাকা পয়সা কোনো কিছুই নেই। আমাদের সরকারের ৩৫ জন মন্ত্রীর সাথে কথা হয়েছে তারা আমাকে বলেছেন । এভাবে দেখছেন চাকচিক্য ভিতরে কিন্তু কিছুই নেই।

তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সন্তান, তিনি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান । বাবা প্রেসিডেন্ট মা তিনবারের প্রধানমন্ত্রী এখন তিনি প্রধানমন্ত্রী। সারা পৃথিবীতে এটা একটা দৃষ্টান্ত। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী একবছরের মধ্যে এই দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংসদে আমার প্রথম দাবী থাকবে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চাই । এছাড়াও কুমিল্লা-মিরপুর ও কুমিল্লা-বাগড়া সড়ক ফোর লেন কারার চেষ্টা করা হবে । ময়নামতি নামে একটি আলাদা উপজেলা করা হবে।

তিনি আরো বলেন, মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সব গ্রামে মহল্লায়, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ চাঁদাবাজির সাথে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় চাঁদাবাজদের ঠাঁই হবে না।

কুমিল্লা-৫ এর বুড়িচং ২৫০ এবং ব্রাহ্মণপাড়া ২৫০ জন সর্বমোট পাঁচশত জনকে নগদ দুই হাজার টাকা করে বিতরণ করা হয়েছে । এছাড়াও ৭০০ শাড়ি কাপড় এবং ৫০টি রুমাল বিতরণ করেন হাজী জসীম উদ্দিন।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট তাইফুর আলম, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন