স্কুলের সভাপতি হতে আ.লীগ নেতার দৌড়ঝাঁপ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

স্কুলের সভাপতি হতে আ.লীগ নেতার দৌড়ঝাঁপ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় স্কুলের সভাপতি হতে দৌঁড়ঝাপ করছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা। জানা গেছে, দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় প্রভাব খাটিয়ে সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে বিএনপি সরকারের আমলে সভাপতি হওয়ার জন্য আবার দৌঁড়ঝাপ শুরু করেছেন তিনি।

বিজ্ঞাপন

আ.লীগ নেতাকে সভাপতি না করে সাজ্জাদ হোসেনকে সভাপতি করতে শিক্ষাসচিব, জেলা প্রশাসক, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন।

এডহক কমিটির সভাপতি হতে আবেদন জমা দেওয়া তিনজনের দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন সাজ্জাদ হোসেন।

বড়শালঘর ইউনিয়ন মফিজ উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, তিনি আওয়ামী লীগ করেন জানি, কিন্তু আবেদন করেছেন বলেই তালিকায় নাম দিয়েছি। বোর্ড সিদ্ধান্ত নেবে কে সভাপতি হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, এডহক কমিটির সভাপতি করার এখতিয়ার আমার নেই। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে বোর্ডকে জানান, বোর্ড সিদ্ধান্ত নেবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...