সিডিএ'র নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো

সিডিএ'র নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বৃহস্পতিবার (১১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

উপ-সচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ ধারা ৭ (১) অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ এক বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (গ্রেড ২) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে হামলা, মামলার শিকার হয়ে কয়েকবার কারাভোগ করেন তিনি। এমনকি বিদেশেও দলের কর্মসূচিতে অংশ নিয়ে জেলে যেতে হয় তাকে। পোড়খাওয়া নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নকালে ছাত্রদল থেকে জাতীয়তাবাদী রাজনীতিতে আসেন। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন