লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে জিসান হোসেন শাহাদাত নামে এক রাজমিস্ত্রির ঘর পুড়ে গেছে। এতে নিশ্চিহ্ন হয়েছে তার মাথাগোঁজার শেষ ঠাঁই।
শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পানিয়ালা খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে।
রাজমিস্ত্রি জিসান বলেন, বহু কষ্টে দিন পার করছি। এর মধ্যেই আগুনে ঘরসহ চার-পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব। স্ত্রী-সন্তান নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হবে।
জিসানের স্ত্রী সুমাইয়া আক্তার বলেন, মা-বাবাসহ সবাই ঢাকায় থাকেন। স্বামী-সন্তানকে নিয়ে বাড়িতে থাকছিলাম। বিকেলে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ফয়েজুল হক বলেন, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

